ঝিনাইদহে জঙ্গি আস্তানার কাছে সুইসাইড ভেস্ট-বোমা
ঝিনাইদহ সদরে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে অভিযানের মধ্যে এক বাড়ির বাঁশঝাড় থেকে দুটি সুইসাইড ভেস্ট ও চারটি বোমা উদ্ধার করেছে র্যাব। নিরাপত্তার স্বার্থে চুয়াডাঙ্গা গ্রামের ওই দুই বাড়ির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে সেলিম ও প্রান্ত নামের দুই ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে র্যাব। এরপর সকাল সাতটার দিকে অভিযান শুরু করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) রফিকুল ইসলাম আজ বেলা দেড়টায় জানান, গতকাল সোমবার রাতে সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে ওয়াহাব বিশ্বাসের বাড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তির নাম সেলিম ও প্রান্ত। তারা নব্য জেএমবির সদস্য। তারা এই দুই বাড়ির তথ্য দিয়েছেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোর থেকে এই দুই বাড়িতে অভিযান চালানো হয়। একটি বাড়ির পাশের বাঁশ বাগান থেকে দুইটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়। বাড়ি দুটিতে অভিযান অব্যাহত আছে। পরে ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ সাংবাদিকদের জানান, প্রান্তর বাড়ির পাশের কলার খেত থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো খেতের মাটির নিচে পুঁতে রাখা ছিল।
এর আগে বেলা ১১টার দিকে মেজর মুনির আহমেদ বলেন, বাড়ির ভেতরে মাটির নিচে বিস্ফোরক দ্রব্যসহ অন্য অস্ত্রশস্ত্র থাকতে পারে। বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে, তারা পৌঁছালে তাদের নিয়ে আবার অভিযান চালানো হবে। ঝিনাইদহে গত এক মাসে এ নিয়ে পাঁচটি জঙ্গি আস্তানার খোঁজ পেল আইন-শৃঙ্খলা বাহিনী।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 