সীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান এ কথা জানিয়েছেন।
নিহতরা হলেন- মনিকা রানী দাশ (৪৫), সোলায়মান (৬০) ও নাসির (৫০)।
এসআই মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 