সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
সিলেটে রবিবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার বিকাল ৪টা পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করা হয়েছে।
রবিবার বিকালে সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিক এক সভায় এ ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
এর আগে সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে সিলেট নগরী ও জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েন সীমাহীন দুর্ভোগে। সিলেটের কদমতলী ও কুমারগাও বাস টার্মিনাল থেকে রবিবার কোনও বাস ছাড়েনি। সকালে যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন। তাদের অধিকাংশই ধর্মঘটের কারণ জানেন না। দূরপাল্লার যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ফিরে গেলেও স্বল্প দূরত্বের যাত্রীরা রিকশায় করে গন্তব্যে ছুটেন। সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়, অসংখ্য মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকেন। বাস কিংবা সিএনজি অটোরিকশা, লেগুনা চলাচল না করায় তারা বিপাকে পড়েন।
উলেখ্য পাঁচ দফা দাবিতে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এই থর্শঘটের ডাক দেয়। তাদের ৫দফা দাবি সমুহের মধ্যে রয়েছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি’র ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করা।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 