News Bangla 24 BD | সিলেট কারাগার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সিলেট কারাগার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান


জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সোমবার সকালে আকস্মিক সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি কারাগারে অবস্থান করেন। এ সময় তিনি কারাগারের কিশোর অপরাধী সেল, মহিলা ওয়ার্ড ও কিচেন পরিদর্শন এবং বিনা বিচারে আটক বন্দীদের সাথে কথা বলেন।

এ সময় ডিআইজি (প্রিজন) একেএম ফজলুল হক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম এবং সিনিয়র জেলার মো: ছগির মিয়া উপস্থিত ছিলেন।

পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দশ বছরের বেশী সময় ধরে কারাগারে বন্দী, অথচ তাদের বিচার শেষ হয়নি, তাদেরকে আইনগত সহায়তা দেবে মানবাধিকার কমিশন। পাশাপাশি ত্রিশ বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে যারা ২০ বছরের বেশী সময় সাজা খেটেছে-তাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকার কথা নয়। তাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে আনতে কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ