News Bangla 24 BD | সিলেটে বাসররাতে বর নিখোঁজ এলাকায় তোলপাড় - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সিলেটে বাসররাতে বর নিখোঁজ এলাকায় তোলপাড়


সিলেটের গোয়াইনঘাটে বাসররাতে রহস্যজনকভাবে বর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। দেখা দিয়েছে নানা রহস্য। তবে নিখোঁজের পরিবারের দাবি বরকে অপহরণ করা হয়েছে।

জানা যায়, রোববার তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে ওমান ফেরত আসাব উদ্দিন বিবাহবন্ধনে আবদ্ধ হন একই গ্রামের সরকুম আলীর কন্যা শামিমা আক্তারের সঙ্গে। ওইদিন রাত ১০টার দিকে আসাব উদ্দিন তার বাড়ির পার্শ্ববর্তী মুদি দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। রাতভর আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাননি।

সোমবার আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিয়ের রাত থেকে আসাদ উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি অপহরণ না আত্মগোপন তা পুলিশ খতিয়ে দেখছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ