সিলেট উইমেন্স মেডিকেল কলেজে মানববন্ধন
ঢাকা সেন্ট্রাল হাসপাতালে হামলা ভাংচুর ও চিকিৎসকদের লাঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রীয় বিএমএর’ আহবানে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সিলেটেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তাবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তারা এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুসারে গত রোববার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ শাহ্ আব্দুল আহাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: রেজাউল করিম, অধ্যাপক ডা: এম এ মতিন, অধ্যাপক ডা: মোঃ আমজাদ হোসন খান, অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান, অধ্যাপক ডা: কে এম আকতারুজ্জামান, অধ্যাপক: ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম ভ’ইয়া, ডা: দেবাশীষ পাল, ডা: মোহাইমিন সোহেল, ডা: মনোয়ারুল ইসলাম ভ’ইয়া, ডা: হোসাইন আহমদ, বি,এম এ সিলেট জেলার সমাজ কল্যান সম্পাদক ডা: হিমাংশু শেখর দাস, কেন্দ্রীয় প্রতিনিধি ডা: মোঃ ইশফাক জামান সজিবসহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 