চট্টগ্রামে বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাস-পিকআপ ও কভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ সময় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মতলব (৫০), ফরিদ উদ্দিন (৪৫), চয়ন (৫) ও হাজেরা বেগম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে যাত্রীবাহী পিকআপ ও ছোট কভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
‘আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে’। এর মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান চন্দনাইশ খানার এসআই দেলোয়ার হোসেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 