News Bangla 24 BD | নারায়ণগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নারায়ণগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা


নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মজিদ মুন্সী (৭২) নামে এক মসজিদের ইমামকে মসজিদের ভেতরে নামাজরত অবস্থা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হাবিবুর মিয়া নামে এক ব্যক্তিকেও কোপানো হয়।

নিহত আব্দুল মজিদ মুন্সী টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে। ২০-২৫ বছর আগে গোবিন্দপুর মাঝিপাড়ায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।

শুক্রবার রাতে এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটি মসজিদের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এশার নামাজ পড়ার সময় আবদুল মজিদকে একই এলাকার জহিরুল ইসলাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে হাবিবুরকেও কুপিয়ে গুরুতর জখম করে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সজীব বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আবদুল মজিদ মারা যান। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে, ৮ মে রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামে দুর্বৃত্তরা আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ