গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার জানান, রাত ২টার দিকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাক ও রংপুরগামী সিমেন্টবোঝাই দুই ট্রাক ফাঁসিতলায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়।
সংঘর্ষে আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 