News Bangla 24 BD | শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস


শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছ অত্যন্ত গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ পবিত্র মাহে রমজান। শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে সারাদেশে রমজানের প্রথম রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এরআগে শনিবার বাদ এশা দেশের প্রায় সব মসজিদে শুরু হয়েছে তারাবির নামাজ। এবারও অন্যান্য বছরের মতো মসজিদগুলোতে পবিত্র রমজানে খতমে ও সুরা তারাবি এবং বিশেষ দোয়া-দরুদের আয়োজন রয়েছে।

টানা কয়েকদিনের তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হলেও পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে আয়োজনের কমতি ছিল না প্রতিটি মুসলিম নর-নারীর।

তবে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য, বিশেষ করে রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বাড়তি মুনাফাবৃত্তির প্রবণতা এবারো লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, পবিত্র রমজান উপলক্ষে কর্মঘণ্টা ও সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকারি সব প্রতিষ্ঠানসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ