News Bangla 24 BD | কারাগারে যেমন আছেন রাগীব আলী ও আবদুল হাই - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

কারাগারে যেমন আছেন রাগীব আলী ও আবদুল হাই


সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলী দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার সাথে ছেলে আবদুল হাইও কারাভোগ করছেন। সিলেটের তারাপুর চা বাগান দখলে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং প্রতারণার দুটি মামলায় রাগীব আলী ২৭ বছর এবং আবদুল হাই ২৯ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করছেন। তাদের দুজনকেই রাখা হয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগারে।

কারাগার সূত্র জানায়, রাগীব আলী ও আবদুল হাইকে কারাগারে কয়েদির পোশাক পরতে হচ্ছে। রাগীব আলীর কয়েদিন নং হচ্ছে ৯২৮৯/এ; আবদুল হাইয়ের কয়েদি নং ৯২৮৮/এ। কারাগারে বাগানের মালীর কাজ করেন রাগীব আলী। অন্যদিকে আবদুল হাই কারাগারের লাইব্রেরির বই ব্যবস্থাপনার কাজ করেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া জানান, সশ্রম দ-প্রাপ্ত আসামিদের কারাগারে কাজ করতে হয়। রাগীব আলীকে তার ইচ্ছানুযায়ী কারাগারে বাগানের মালীর কাজ দেওয়া হয়েছে। তিনি নিয়মিত বাগানে কাজ করেন, পানি দেন, আগাছা পরিষ্কার করেন।

সগির মিয়া আরো জানান, আবদুল হাই ঠিকমতো কোনো কাজ করতে পারেন না। তাকে লাইব্রেরির বই ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েদিদের মধ্যে বই বিতরণ করেন, পরে সেগুলো আবার নিয়ে আসেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ