News Bangla 24 BD | তারাবিহ নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

তারাবিহ নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ


তারাবিহ নামাজ আদায় করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাবিহ আদায়ের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। ফিকহি পরিভাষায় তারাবিহ নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ। রমজান মাসে ইশার নামাজ আদায়ের পর এ নামাজ আদায় করা হয়। তারাবিহ নামাজ চার চার রাকাআতে আদায় করে অনেকেই দোয়া পড়ার পর মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে রোনাজারি করে থাকে। আবার অনেকে সম্পূর্ণ নামাজ শেষ করে মোনাজাত করে থাকে। যে কোনো দোয়া দিয়েই মোনাজাত করা যায়। তারাবিহ নামাজের বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে। যা তুলে ধরা হলো-

আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউ’জুবিকা মিনান নারি, ইয়া খালিক্বাল জান্নাতা ওয়ান নারি, বিরাহমাতিকা ইয়া আযিযু, ইয়া গাফ্ফারু, ইয়া কারিমু, ইয়া সাত্তারূ, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু, ইয়া খালিক্বু, ইয়া বাররু; আল্লাহুম্মা আজিরনা মিনান নারি; ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অনেকে এ দোয়াও রমজানজুড়ে বেশি বেশি পড়ে থাকেন-
‘আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আ’ন্নি।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তারাবিহ নামাজের শেষে মুনাজাতে এ দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করে ছওয়াব হাসিল করার সুযোগ দান করুক।

এ বিভাগের অন্যান্য সংবাদ