স্বামীর মরদেহ ফেলে পালাতে গিয়ে স্ত্রী আটক
নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগ উত্তর পাড়া এলাকা থেকে তোফাজ্জল হোসেন ওরফে তজিবর রহমান (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে স্বামীর মরদেহ ফেলে পালানোর সময় নিহতের স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
অাজ বুধবার সকাল ৯টার সময় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তজিবর রহমান সেনভাগ উত্তরপাড়া গ্রামের মৃত কমের উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, তজিবর ও ফরিদার মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ফরিদা তার স্বামী অসুস্থ্য বলে গ্রাম্য ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে তজিবর মারা গেছে এমনটা নিশ্চিত করে। এ ঘটনার পর তজিবরের স্ত্রী ফরিদা বেগম বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল।
এ সময় নিহতের স্বজন ও প্রতিবশীরা টের পেয়ে ফরিদা বেগমকে আটক করে মারপিট করে বাড়িতে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে অাজ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে তজিবরের মরদেহ উদ্ধার করে ও স্ত্রী ফরিদাকে আটক করে।
পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের স্ত্রী ফরিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, এটা হত্যা কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এই ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, তার ভাইয়ের স্ত্রী ফরিদা মাঝে মধ্যেই বাড়িতে থাকতেন না। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝগরা বিবাদ লেগেই থাকতো। এর অাগেও তার ভাইকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে ফরিদা। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি জানান।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 