News Bangla 24 BD | কুমিল্লায় বাজারে আগুন, তালাবদ্ধ দোকানে শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

কুমিল্লায় বাজারে আগুন, তালাবদ্ধ দোকানে শিশুর মৃত্যু


কুমিল্লায় একটি বাজারে আগুন লেগে শতাধিক দোকানের মালামাল ভস্মিভূত হয়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে নাজমুল হোসেন খোকন (১২) নামের এক শিশু দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তালাবদ্ধ একটি দোকানে আটকা পড়ে শিশুটি পুড়ে মারা যায়। মৃত শিশু নাজমুল ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

শনিবার দিবাগত মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম ও পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ অবস্থায় দোকানের ভেতরে থাকায় আটকা পড়ে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ