News Bangla 24 BD | জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর মন্দির বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে অনন্যা দাশ নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। সে জগন্নাথপুর বাজারের জনতা রং ঘরের মালিক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামের জুয়েল দাশের মেয়ে। জুয়েল দাশ দীর্ঘদিন ধরে জগন্নাথপুর মন্দির বাড়ি এলাকায় স্ব-পরিবারে বসবাস করে আসছে।

জানা যায়, শুক্রবার দুপুরে অনন্যা দাশ বাড়ির লোকজনদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুজি করে তাকে পায়নি। অবশেষে পুকুরের পানিতে খুঁজে অনন্যা দাশকে পানির নীচ থেকে উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে অনন্যা দাশকে গ্রামের বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ