News Bangla 24 BD | স্ত্রীকে হত্যার একদিন পরই স্বামীর আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

স্ত্রীকে হত্যার একদিন পরই স্বামীর আত্মহত্যা


সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার একদিন পরই মনিরুল ইসলাম নামে এক স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে স্ত্রীর কবরের পাশে তিনি বিষপান করেন। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর আগে মনিরুল স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলামের কাছে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

তিনি বলেন ‘ স্ত্রীকে হত্যা করে আমি অপরাধ করেছি। আমি শোকার্ত, ব্যথিত। তাই আত্মহত্যার জন্য বিষপান করেছি’।

মনিরুলের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ।

ওসি জানান, দুই বছর আগে কলারোয়ার দেয়াড়া গ্রামের ইমান আলির মেয়ে তাহমিনার ( ১৯) সঙ্গে বিয়ে হয় যশোরের ঝিকরগাছা উপজেলার রাজবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনিরুলের। বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো।

ওসি জানান, সম্প্রতি তাহমিনা তার পিত্রালয়ে চলে যায়। অপরদিকে সব কিছু মিটমাট করে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে মনিরুলও তার শ্বশুর বাড়ি দেয়াড়ায় আসে।

গত বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে একই ঘরে তারা ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে মনিরুল তার স্ত্রী তাহমিনার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।

ওসি বিপ্লব কুমার নাথ আরও জানান, এ ঘটনার পর পলাতক স্বামী তার স্ত্রীর কবরের পাশে গিয়ে শুক্রবার রাতে বিষপান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ