মসজিদের সীমানা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবক নিহত
হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় ছবুর মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
শনিবার সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছবুর মিয়া একই এলাকার বাসিন্দা।
এদিকে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই এলাকায় মসজিদের সীমানা নিয়ে আবদুল বারিক এবং ছবুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার বাদ জুমা তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেন।
এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে জখম হয়ে ছবুর মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুমান মিয়া (২৩) নামে একজনকে আটক করেছে।
নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 