কালিগঞ্জে একই দড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নুরুল আমিন মোড়ল (৪৫) ও জাহেদা খাতুন (৪০) নামে এক দম্পতি একই সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই দম্পতির দুই ছেলে এক মেয়ে রয়েছে। এর মধ্যে এক ছেলে মানসিক প্রতিবন্দি এবং মেয়েটির বিয়ে হয়ে গেছে।
তবে কি কারণে এই দম্পতি আত্মহত্যা করেছেন পুলিশ ও এলাকাবাসি তা বলতে পারছে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 