ওসমানীনগরে কুশিয়ারা ডাইক ভেঙ্গে ১৮ গ্রাম প্লাবিত
সংবাদদাতা : সিলেটের ওসমানী নগরে কুশিয়ারা ডাইক ভেঙ্গে ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে উপজেলার সাদীপুর ইউপির লামা তাজপুর জব্বার মিয়ার বাড়ির পাশে ডাইকের প্রায় ৫০ ফুট এলাকা কুশিয়ারা নদীর পানির প্রবল স্রোতে ভেঙ্গে গিয়ে ১৮টি গ্রাম প্লাবিত হয়।
এতে ক্ষতিগ্রস্থ হয়েছে সাদীপুর ইউপির ১নং ওয়ার্ডের সুরিকোনা, ইসলামপুর, দক্ষিণ কালনীচর, উত্তর কালনীচর, পূর্ব কালনীচর, ২নং ওয়ার্ডের সুন্দিখলা, সম্মানপুর, মোকাম পাড়া, রহমতপুর, চাতলপাড়, পূর্ব সুন্দিখলা, সম্মানপুর, ৭নং ওয়ার্ডের সাদীপুর, সৈয়দপুর ও ৮নং ওয়ার্ডের লামা তাজপুর, চরা তাজপুর, পূর্ব তাজপুর, টুকরা গাঁও গ্রামের প্রায় ২৫ হাজার অধিবাসী।
এ দিকে গত শীত মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তালিকাভূক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল হোসেন এন্টারপ্রাইজ নিয়ম অনুযায়ী ডাইকের সাড়ে তিন ফুট মাটি ভরাট না করে অনিয়মের কারণে কুশিয়ারা নদীর পানির চাপের কারণে ডাইক ভেঙ্গে গেছে বলে অভিযোগ করেন সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব ও এলাকাবাসী।
অনিয়মের বিষয়ের সত্যতা নিশ্চিত করে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, আমি বেশী দিন হয়নি এখানে যোগদান করেছি। সাদীপুর ইউপির চেয়ারম্যানের অভিযোগের প্রক্ষিতে ঠিকাদারী প্রতিষ্ঠান কে কাজের বিল দেয়া হবেনা বলে নির্বাহী প্রকৌশলী মহোদয়ও আমাকে বলেছেন।
এ দিকে ওসমানী নগরের সাদীপুরে কুশিয়ারা ডাইক ভেঙ্গে যাবার খবরে সোমবার দুপুরে ভাঙ্গন স্থল পরিদর্শন করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব।
সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল হোসেন এন্টারপ্রাইজের অনিয়মের কারণে ডাইক ভেঙ্গে আমার ইউপির ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট অভিযোগ দিয়েছি। ঠিকাদরী প্রতিষ্ঠানকে বিল না দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, ডাইকের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানসহ আমরা প্লাবিত এলাকায় নজরদারী রাখছি। মানুষ ক্ষতিগ্রস্থ হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, ডাইকের ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেছি। এখানে প্রায় এক কিলোমিটার ডাইক একেবারে নিচু। তাৎক্ষনিক ভাবে অন্য দিকে যাতে আর পানি না চুয়াতে পারে সেজন্য বেশ কিছু বস্তা আমরা স্থানীয় চোরম্যানকে দিয়েছি। তাকে বস্তায় বালিভরাট করে দুই লেয়ারে ডাইকের ওপর সাজিয়ে রাখতে বলেছি।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 