News Bangla 24 BD | ফেসবুকে কটুক্তিকারী রাকেশ গ্রেফতার : ৪ দিনের রিমান্ড মঞ্জুর - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ফেসবুকে কটুক্তিকারী রাকেশ গ্রেফতার : ৪ দিনের রিমান্ড মঞ্জুর


ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি পূর্ণ মন্তব্যকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জকিগঞ্জ আদালতে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন এডিশনাল এসপি সুজ্ঞান চাকমা।

তিনি বলেন- রাকেশ রায়কে গ্রেফতারের পর জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় আদালতের বিচারক খায়রুল আমিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এএসপি সুজ্ঞান চাকমা আরোও জানান- এখন তার জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে আজ বুধবার ভোর ৬টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় তাকে লালাখাল নামক স্থান থেকে পুলিশ গ্রেপ্তার করে। গত সপ্তাহ থেকে মুহাম্মদ (সা.) কে নিয়ে রাকেশের কটূক্তিপূর্ণ একটি বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জকিগঞ্জ। রাকেশ রায়কে গ্রেফতারের দাবিতে উপজেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে সেই আইডির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে আন্দোলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ