News Bangla 24 BD | গোয়াইনঘাটে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে বোনকে জবাই করল ভাই - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

গোয়াইনঘাটে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে বোনকে জবাই করল ভাই


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কিশোরী বোনকে জবাই করে হত্যা করেছে এক ভাই। নিহত তামান্না আক্তার (১৪) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের আলীছড়া গ্রামের আবদুল হাসিমের মেয়ে। বুধবার সকাল ৮টায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- তামান্নার সাথে একই গ্রামের চান মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়িতে ফিরে তামান্না ও জাফরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে ক্ষিপ্ত হয় তামান্নার ভাই তাজুল ইসলাম (২০)।
এনিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার সকাল ৮টার দিকে তাজুল বাড়ির পাশে তামান্নাকে জবাই করে হত্যা করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান- ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক তাজুল ইসলামকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ