News Bangla 24 BD | স্বামীর বাড়িতে না গিয়ে প্রেমিকের বাড়ি গেলো নববধূ! - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

স্বামীর বাড়িতে না গিয়ে প্রেমিকের বাড়ি গেলো নববধূ!


ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে তমা খাতুন (১৮) নামে এক তরুণী বিয়ের দাবীতে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। তমা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের নওশের আলীর কন্যা।

জানাগেছে, ইতিপূর্বে তার বিয়ে হয়েছে। তমা খাতুন তার প্রথম স্বামীর বাড়িতে না গিয়ে প্রেমিক জহুরুলের বাড়িতে বিয়ের দাবী নিয়ে ওঠেছে। এ নিয়ে গ্রামে এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে স্থানীয় মাতব্বররা মেয়েটিকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জহুরুলের পিতা শরীফুল ইসলাম জানান, দুই দিন ধরে আমার ছেলে বাড়িতে নেই। অথচ মেয়েটি হঠাৎ করেই আমার বাড়িতে এসে উঠেছে।

তিনি জানান, যদি আমার ছেলে তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে পরিবারিক ভাবে আমরা মেনে নেব।

গ্রামবাসি সূত্রে জানা যায়, মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের শরীফুল ইসলামের ছেলে জহুরুল ইসলামের সাথে তমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তমা বেশ কয়েকবার জহুরুলকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জহুরুল নানা অজুহাতে বিয়ের বিষয়টি এগিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ফতেপুর ইউপি সদস্য জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি মিমাংশার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ