মণিরামপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার
যশোরের মণিরামপুরে আল-আমিন (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অাজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান বিলে মরদেহের খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে উদ্ধার করে।
সে মণিরামপুরের বাটবিলা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে ও দুর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, স্কুলছাত্র আল-আমিন হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাঝে মধ্যে সে তার বাবার ভ্যানও চালাতো। বুধবার সকালে সে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আল-আমিনকে শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 