বিভিন্ন শ্রেণিপেশার ক্রেতাদের পদচারণায় শুক্রবার (৯ জুন) সরগরম হয়ে উঠে বিভাগীয় নগরী সিলেটের ঈদ বাজার। পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের মার্কেটে ভিড় করেছেন সব শ্রেণির ক্রেতারা। ঈদের এখনও পনের দিন বাকি থাকলেও অনেকেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাক। আবার অনেকে বিভিন্ন শপিংমলের নতুন নতুন কালেকশন ঘুরে দেখছেন।
ব্যবসায়ীরা জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রচুর মানুষ মার্কেটে এসেছেন। তবে বিক্রি সেই তুলনায় কম হয়েছে। সাধারণত; পনের রোজার পর থেকেই ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে যায়। ক্রেতাদেরও আগমন ঘটতে থাকে। যা চলে ঈদের আগের দিন পর্যন্ত।
ব্লুওয়াটার শপিং সেন্টারে কেনাকাটা করতে আসা কলেজ ছাত্র ইমরান আহমদ বলেন, ‘রোজার শেষ দিনগুলোতে কেনাকাটা করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। তাই ভোগান্তি এড়াতে আগেই কেনাকাটা করতে এসেছি। ‘
বিভিন্ন বিপণি বিতান ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে নগরীর বিপণি বিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। দেশি-বিদেশি পণ্যের সমাহার নিয়ে ক্রেতা আকৃষ্টে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বিক্রেতারা। আর সব মার্কেটে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনে রয়েছে কুপনের ব্যবস্থা। নিজের পছন্দের পোশাক খুঁজতে ক্রেতারাও দল বেধে ঘুরে বেড়াচ্ছেন মার্কেটে।
নগরীর জিন্দাবাজারের সবকটি শপিংমল থেকে শুরু করে বন্দরবাজারের হাসান মার্কেট, মধুবনসহ বিভিন্ন শপিং মলগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। এছাড়া অভিজাত শপিংমল পাড়া বলে খ্যাত নয়াসড়ক ও কুমারপাড়ার সবকটি শপিং হাউসে ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল।
প্রতিবারের ন্যায় এবারও ক্রেতাদের বিশেষ করে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে ভারতের পোষাক। ফলে দোকানীরা সেভাবেই তাদের কালেকশন সাজিয়েছেন। এছাড়া দেশীয় বুটিকস এর চাহিদাও রয়েছে। মেয়েদের মানসম্মত পোষাক সর্বনিম্ন আড়াই হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে শপিংমলে।
আবার স্থানভেদে অভিজাত শপিং হাউসগুলোতে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ লাখ টাকা মূল্যমানের কাপড়ও কালেকশনে রাখা হয়েছে।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 