চার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর এসব রুটে রেল চলাচল শুরু হয়।
রোববার সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর এসব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে আবার চলাচল শুরু হয়।
কসবা রেলস্টেশন মাস্টার লুৎফুর রহমান মোল্লা জানান, সকালে ইমামবাড়ি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ও কসবা স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়ে। পরে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া জংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে। এরপর থেকে ওই চার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 