রাজধানীতে নব্য জেএমবির ৬ সদস্য আটক
রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক নব্য জেএমবির ছয় সদস্যের পরিকল্পনা ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া শীর্ষ পর্যায়ের একজন আলেমকে হত্যা করা।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।
রোববার গভীর রাতে নিউ মার্কেট এলাকা থেকে নব্য জেএমবির ছয় সদস্যকে আটক করে সিটিটিসি। আটককৃতরা হলেন, জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর (২৩), মেহেদী হাসান ঈমন ওরফে আবু হামজা (২১), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ, খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯)।
মনিরুল ইসলাম বলেন, যে সব আলেম জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসছেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন আলেমকে হত্যার পরিকল্পনা করেছিলেন নব্য জেএমবির একটি গ্রুপ। এ জন্য দুই সদস্য ওই আলেমের বাড়ি রেকি করে আসেন।
আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, আটকদের মধ্যে আদনান নিউ মার্কেট এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়াতেন। সে সুযোগে তারা ১০ থেকে ১১ জন সদস্য ওই মসজিদে বসে বৈঠক করতেন। উগ্রবাদবিরোধী আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার অংশ হিসেবে একজন বিশিষ্ট ওলামার বাড়ি ইতোমধ্যে রেকি করেছিলেন জাহিদুল এবং আবু বকর।
জাহিদুল নব্য জেএমবির এই গ্রুপটির সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন এই রমজান মাসে বিশ্বব্যাপী মুরতাদদের হত্যার আহ্বান জানিয়েছে।
আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এবং আর্চারের নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলেও জানান মনিরুল ইসলাম। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু সহযোগিতা করছিলেন।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক 