News Bangla 24 BD | পাহাড় ধস: ২ সেনা কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

পাহাড় ধস: ২ সেনা কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যের মৃত্যু


রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে পড়া মাটি সরাতে গিয়ে দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রাঙামাটির সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মানিকছড়ির একটি রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি সরানোর কাজ করছিলেন ১৬ একটি দল। এসময় হঠাৎ করে আবার পাহাড় ধসে পড়লে সেনবাহিনী সদস্যরা প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এখনও তাদের উদ্ধার কাজ চলছে। নিহতরা হলেন- মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, করপোরাল আজিজ, সৈনিক শাহীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ