News Bangla 24 BD | বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


টানা বর্ষণে সড়ক প্লাবিত ও সড়কে গাছ ভেঙে পড়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান-কেরানিহাট সড়কের বড়দুয়ারা এলাকায় সড়ক প্লাবিত এবং সদরের লালমোহন বাগান এলাকায় গাছ ভেঙে পড়ায় মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মূলত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাস বলেন, পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে জেলার পুলপাড়া ব্রিজ ডুবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ যাত্রীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ