কালীগঞ্জে তমাল ছায় প্রতিষ্ঠাতাকে প্রেসক্লাবের সংবর্ধণা
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের সাংস্কৃতিক সংগঠন তমাল ছায় প্রতিষ্ঠাতা আজাদ দেলোয়ার হোসেন খোকাকে সংবর্ধণা দিয়েছে স্থানীয় উপজেলা প্রেসক্লাব। মঙ্গলবার কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কস্থ মহিউদ্দিন ম্যানশনের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে তাকে সংবর্ধণা প্রদান করা হয়।
জানা গেছে, আজাদ দেলোয়ার হোসেন খোকা একজন সাংস্কৃতিক মনোষ্ক ও সমাজ সেবক। কালীগঞ্জের প্রথম সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি সকল মহলের কাছে পরিচিত। তার প্রতিষ্ঠিত তমাল ছায় নামের সাংস্কৃতিক সংগঠনটির মাধ্যমে কালীগঞ্জের বিনোদনপ্রেমী বিশাল জনগোষ্ঠীকে বিনোদন যোগিয়েছেন। তাছাড়া তিনি নিজেও শিল্প চর্চার সাথে জড়িত এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভূক্ত কণ্ঠশিল্পী। তাই উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে স্বস্ত্রীক তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধে প্রেসক্লাবের উপদেষ্ঠা হওয়ার প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন। পরে উপদেষ্ঠা হওয়ার ব্যাপারে একটি চিঠি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায়- সাংবাদিক বক্তারা বলেন, সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন তার মতো এমন একজন শিল্পী মানুষ তাদের সাথে থাকলে ভবিষ্যত পথ চলার সঠিক দিক নির্দেশনা পাবে বলে মনে করেন।
এ সময় নাছিমা রহিম ছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ওমর আলী মোল্লা, রফিক সরকার, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেনহ উপজেলা প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমের স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক 