সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান
সিলেট নগরীর পূর্বজিন্দাবাজার, তাতিপাড়া ও হাওয়াপাড়া সংলগ্ন খালের উপর নির্মিত দেয়াল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার দুপুরে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পেলোডার দিয়ে খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। খাল সম্পুর্নœভাবে পরিস্কার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিসিক মেয়র আরিফ। মেয়র জানান, এই খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করায় খালটি ক্রমশ ছোট হয়ে ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। যার কারনে সামান্য বৃস্টিতেই হাওয়াপাড়া, তাতিপাড়া, পূর্বজিন্দাবাজার এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃস্টি হয়। তিনি জানান, খালটি পরিস্কার করে আগের স্থানে ফিরিয়ে আনতে পারলে এই সব এলাকায় আর কোন জলাবদ্ধতার সৃস্টি হবে না।
অভিযানে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
উলেখ্য, বুধবার টানা ৯ ঘন্টার বৃষ্টিপাতে সিলেট নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছিল। প্লাবিত এলাকায় মেয়র স্বশরীরে উপস্থিত হয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 