News Bangla 24 BD | কক্সবাজারে ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা হচ্ছে - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা হচ্ছে


ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে অন্তত দেড়শ মানুষের প্রাণহানির পর কক্সবাজারের ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, পৌর কাউন্সিলর ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঝুঁকিপূর্ণ বাসস্থান ও বসবাসকারীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

ম্যাজিস্ট্রেট সাইফুল বলেন, পাহাড় ধসের ঝুঁকি এড়াতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা হয়েছে।

“জেলায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। অতিঝুঁকিপূর্ণ বসতিদের তালিকা তৈরির পাশাপাশি দুর্যোগকালে তাদের আশ্রয় ও তাৎক্ষণিক খাবার সরবরাহেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।” ব্যবস্থাপনার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার শহরে পাঁচটি দল কাজ করছে বলে তিনি জানান।

সোমবার রাতে বৃষ্টি শুরুর পর বুধবার রাত পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

নিহতদের মধ্যে রয়েছে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ২৯, বান্দরবানে ৬, কক্সবাজারে ২ ও খাগড়াছড়িতে ১ জন। এছাড়া দেয়ালচাপা, গাছচাপা ও পানিতে ভেসে আরও ৭ জনের মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ