News Bangla 24 BD | লিভার ক্যান্সারে আক্রান্ত যুবদল’কর্মী আলতাফকে বাঁচাতে এগিয়ে আসুন - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

লিভার ক্যান্সারে আক্রান্ত যুবদল’কর্মী আলতাফকে বাঁচাতে এগিয়ে আসুন


লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী যুবদল’কর্মী আলতাফ হোসেন (৪০) । উন্নত চিকিৎসার জন্য বিএনপি ও যুবদলের শীর্ষ নেতা’সহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তার পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি ভিত্তিতে আলতাফ হোসেনের উন্নত চিকিৎসা করানো না হলে তার জীবন প্রদীপ নিভে যাবে।

কিন্তু দীর্ঘদিন চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার অসহায় পরিবার নিঃস্ব হয়ে গেছেন। তাই উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা আলতাফ হোসেনের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

সিলেট নগরীর গুয়াইটুলা, মল্লিকা-৫৩ নিবাসি মৃত সফাত উল্লাহর ছেলে আলতাফ হোসেন দীর্ঘদিন থেকে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ।

সম্প্রতি সময়ে গত একমাসের চিকিৎসা করাতে গিয়েই আলতাফ হোসেনের অসহায় স্ত্রী নিঃস্ব হয়ে পড়েছেন। ফলে বর্তমানে অর্থাভাবে বিনাচিকিৎসায় তিনি (আলতাফ হোসেন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে স্বামীকে বাঁচাতে অসহায় স্ত্রী বিএনপি, যুবদল’সহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

চিকিৎসা চালিয়ে যেতে এখনো বিপুল অংকের অর্থের প্রয়োজন। অথচ অসহায় এই পরিবারে উপার্জনক্ষম আলতাফ ছাড়া আর কেউ নেই। তার একমাত্র শিশুকন্যার বয়স পাঁচ বছর।

আলতাফ হোসেনের সাহায্য পাঠাতে তার স্ত্রী রোকিয়া বেগমের সাথে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯২২৮০৮৯৯০। অথবা

RUKIA BEGUM

A/C : NO : 013631100000978

NRBC BANK

UPOSHAHAR BRANCH, SYLHET, BANGLADESH.

বিকাশ : ০১৯২২৮০৮৯৯০

এ বিভাগের অন্যান্য সংবাদ