সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউপির বাবুরাগাঁও নোয়াপাড়া গ্রামে ফাতেহা জান্নাত রিমা (১৪) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা রিমা আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিমার লাশ উদ্ধার করা হয়। রিমা নোয়াপাড়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের মেয়ে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়- শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রুমের ভিতর ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচানো অবস্থায় রিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে কি কারণে রিমা আত্মহত্যা করেছে, তার প্রকৃত কারণ জানা যায়নি।
শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমা আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। আমরা তদন্ত করছি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
তবে রিমার মা দাবি করেছেন- সে মাঝে মধ্যে ভয় পেত। এছাড়া অন্য কোন কারণ তিনি জানাতে পারেননি।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 