News Bangla 24 BD | পাহাড় ধস : মৃতের সংখ্যা বেড়ে ১৫২ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

প্রবল বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটিতে নিখোঁজ আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানে রাঙামটি শহর থেকে একজন ও শহরের বাইরে থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।পার্বত্য অঞ্চলসহ পাঁচ জেলায় প্রবল বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় এ নিয়ে ১৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে; যার মধ্যে শুধু রাঙাামটিতেই উদ্ধার হয় ১১০টি মরদেহ।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৫০ জনে দাঁড়ায়।

স্বজন হারানো মানুষের আহাজারিতে এখনও ভারি পাহাড়ের বাতাস। আপনজন হারানো মানুষের তালিকা দীর্ঘ হয়েছে আরও। ত্রাণ কার্যক্রম ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে গঠন করা হয়েছে দুটি কমিটিও।

এদিকে বৃহস্পতিবার রোদের দেখা মিললেও দুপুরে শুরু হয় ঝুম বৃষ্টি। এরপর একটু থেমে রাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে লোকজন ফের পাহাড় ধসের আতঙ্কে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের সংখ্যা ২৩ জন থেকে বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বুধবার নতুন করে রাঙ্গুনিয়ায় চার জনের লাশ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে তালিকা করা হচ্ছে।’

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘ সর্বশেষ বুধবার নতুন করে দুইজনের লাশ পেয়েছি আমরা। এরা দুইজন মা-মেয়ে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ