News Bangla 24 BD | ঝিনাইদহে বিনামুল্যে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ঝিনাইদহে বিনামুল্যে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ বিতরণ করেন।

হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মো: আকরামুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, হারভেস্টপ্লাস বাংলাদেশ’র এআরডিও মজিবর রহমান, উন্নয়ন ধারা নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, সমন্বয়কারী প্রফুল্ল­কুমার সরকার ও জেলা পরিষদের সদস্য আশরাফুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারান কৃষিবিদ রুবেল আলী, ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উন্নয়ন ধারার সহযোগী সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা। আলোচনা সভা শেষে পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ’র সহযোগীতায় ওই এলাকার সাড়ে ৭’শ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃৃদ্ধ ব্রি ধান-৬২ ও ব্রি-ধান ৭২ এর বীজ বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ