News Bangla 24 BD | দাউদপুর জামে মসজিদ সড়কের বেহাল দশা - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সিলেটের দক্ষিন সুরমার উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরীবাজারস্থ দাউদপুর জামে মসজিদ রোড দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পিচের গালা উঠে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে থাকে। এমতাবস্থায় যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পড়ে পথচারীদের কাপড় নষ্ট হয়। বিশেষ করে অত্র এলাকার মুসল্লিগণ দাউদপুর জামে মসজিদে নামাজ আদায়ের জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।
দাউদপুর মসজিদ রোডে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় পানি জমে রাস্তা নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের মধ্য দিয়ে নৈখাই থেকে দাউদপুর চৌধুরীবাজার পর্যন্ত চলে যাওয়া ব্যস্ততম শাহ দাউদাবাদ রাস্তাটির অবস্থা এখন বেহাল। রাস্তাটি সম্পূর্ণভাবে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে উপজেলা পরিষদে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ যাতায়াত করে থাকেন।
এ ব্যাপারে বিশিষ্ট মুরব্বী আলহাজ¦ আব্দুল মুছব্বির জানান, দীর্ঘদিন যাবৎ দাউদপুর জামে মসজিদ রোড সংস্কার না হওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দাউদপুর জামে মসজিদে মুসল্লিদের নামাজে যাতায়াতে কষ্ট হচ্ছে। মুসল্লিদের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি দ্রæত সংস্কার করার আহবান জানান।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল বলেন, অত্র সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের প্রয়োজন হলে আমরা সরেজমিন গিয়ে বিষয়টি দেখে দ্রæত ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ