News Bangla 24 BD | বিপদসীমার ২৭০ সে মি উপরে খোয়াই নদীর পানি - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিপদসীমার ২৭০ সে মি উপরে খোয়াই নদীর পানি


হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আজ সকাল ৮টা পর্যন্ত নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে হবিগঞ্জ শহর ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ভেঙ্গে যেকোনো সময় তলিয়ে যেতে পারে শহরটি।

পানি উন্নয়ন বোর্ড জানায়, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে। পাঁচ উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রা এ নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে। গতকাল দুপুর থেকে জেলায় প্রবল বর্ষণ শুরু হয়। বর্ষণের ফলে মধ্যরাতের পর থেকে খোয়াই নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করে।

এদিকে নদীর বাঁধে ভাঙনের আশঙ্কায় রাতভর মানুষ পাহারা দিয়েছেন। রাত ৯টার পর থেকেই বাঁধের কয়েকটি দুর্বল স্থানে ছিদ্র হয়ে পানি শহরে প্রবেশ করতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। ওই স্থানগুলোতে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে এসব ছিদ্র বন্ধ করার চেষ্টা চালান। শহরের মসজিদগুলোতে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ