মাইক্রোবাসকে দুই ট্রাকের ধাক্কা, নিহত ৩
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাক-মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতের দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির পরিচয় মিলেছে, এরা হলেন মো. মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)। তাদের দুজনের বাড়ি পঞ্চগড়ে। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন তিনজন। আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হতাহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাস যাত্রী।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাসটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চিকলী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মালবোঝাই ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী আরও একটি ট্রাক সামনে থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন তিনজন।
ওসি বলেন, নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাক দুটি নিয়ে চালকেরা পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 