News Bangla 24 BD | ঝিনাইদহ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুরে ঝিনাইদহ ড.কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এই বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন।

এ সময় পৌর কাউন্সিলার, সমাজ সেবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট সভায় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সর্বমোট ৮৭ কোটি ৯৪ লাখ, ৬৭ হাজার ২শত ২৬ টাকার বাজেট ঘোষণা করেন।

এই বাজেটে রাজস্ব খাতে দেখানো হয়েছে ১৮ কোটি, ০৪ লাখ, ৩৬ হাজার ৮শত ১১ টাকা ও উন্নয়ন খাতে ৬৯ কোটি, ৯০ লাখ, ৩০ হাজার, ৪শত ১৫ টাকা। এ বাজেট অনুষ্ঠানে সঞ্চলনা করেন ঝিনাইদহ পৌর সভার সচিব মোঃ আজমল হোসেন। বাজেট অনুষ্ঠান শেষে সর্বোচ্চ কর দাতাদের ক্রেস্ট প্রদান করা হয়। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ