News Bangla 24 BD | শৈলকুপায় মাদক সম্রাট ইয়াবাসহ গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

শৈলকুপায় মাদক সম্রাট ইয়াবাসহ গ্রেফতার


ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া এলাকার কুখ্যাক মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট খ্যাত তালুককে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। সে তালুক খুলুমবাড়ীয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। জানা গেছে, মাদক ব্যবসায়ী তালুক খুলুমবাড়ীয়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালায়। এসময় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে মাদক সম্রাট তালুককে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তালুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ধদিন যাবৎ খুলুমবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে বেশ কয়েকবার এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও সে ধরা ছোয়ার বাইরে ছিলো। অবশেষে নবাগত ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ