News Bangla 24 BD | টঙ্গীতে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

টঙ্গীতে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ


স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর বিসিক এলাকার কেপ্রি ও মেহেরুন্নেছা নামে দুটি তৈরি পোষাক কারখানায় দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম বিরতিসহ বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। স্থানীয় শিল্প পুলিশ কারখানা দুটির বিক্ষুদ্ধ শ্রমিকদের নিয়ন্ত্রনে রাখার চেষ্টা অব্যাহত রাখে।
শ্রমিকরা জানান, উলে¬খিত কারখানা দুটির মালিক মো: মোজাম্মেল প্রতি বছর ঈদের আগ মুহুর্তে তাদের ২/৩ মাসের বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা নিয়ে সাধারণ শ্রমিকদের হয়রানী করে থাকে। এবছরও ওই একই কায়দায় কারখানা দুটির প্রায় ১৬/১৭শ শ্রমিকের ২ মাসের বকেয়া বেতন, ঈদের বোনাস ও বাৎসরিক ছুটির টাকা যথা সময়ে পরিশোধ না করে শ্রমিকদের সাথে টালবাহানা করছে। শ্রমিকা আরো বলেন, আমরাতো মাত্র কর্মবিরতি আর বিসিকের রাস্ত দখল করে বিক্ষোভ করছি, প্রয়োজনে সারারাত এখানে কাটিয়ে দেবো। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের বকেয়া সমুদয় টাকা পরিশোধ করা না হলে আমরা সকল শ্রমিকরা মিলে ঢাকা ময়মনসিংহ ও টঙ্গী কালীগঞ্জ সড়ক অবরোধ করার মধ্যদিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে টঙ্গী শিল্প পুলিশের এ,এস,পি মো: আমিরুল ইসলামের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা ক করতে দেখা গেছে।
এ ব্যাপারে এ,এস,পি মো: আমিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু কেউ মোবাইল ধরছে না। আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া কোন কিছু করাও যাচ্ছে না। তবে শিল্প পুলিশের পক্ষ থেকে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
এব্যাপারে কারখানা দুটির মালিক ও বিজিএমই এর সদস্য মো: মোজাম্মেল হকের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি শ্রমিকদের কষ্ট বুঝি, তাদের পাওনা পরিশোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী শুক্রবারের মধ্যে তাদের সমুদয় পাওনাদি দিতে না পারলেও ৭০% পরিশোধ করতে পারবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ