রথযাত্রা উৎসব উপলক্ষে সিসিক’র আর্থিক অনুদান প্রদান
প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে উৎসবে অংশগ্রহণকারী ২১ দেবালয়কে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৬ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতিত্বে ও প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব এর পরিচালনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি অনিল কিষন সিংহ, সহ সভাপতি এডভোকেট দাশ চৌধুরী, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, র্যাব ৯ এর ডেপুটি এ্যসিসেন্ট ডারেক্টর অমলেন্দু বিকাশ চন্দ, বাজার পরিদর্শক মো: জামিলুর রহমান, সুষেন দে, হিসাব শাখার আব্দুল হামিদ, মিন্টু সিংহ প্রমুখ।
আলোচনা সভায় সভাপত্বির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতির নগর হিসেবে সিলেটের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ২১ টি দেবালয় এর পরিচালক ও সেবাইত এর হাতে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। মন্দির গুলোর নাম হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া লামাবাজার, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া আম্বরখানা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির শিবগঞ্জ, শ্রী শ্রী নরসিংহ জীউর আখড়া কালিঘাট, শ্রী শ্রী মহাপ্রভ’ মন্দির মণিপুরী রাজবাড়ী, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া নয়াবাজর, ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাপন্সেস), শ্রী শ্রী জগন্নাথ মন্দির নরসিংটিলা উপর পাড়া, শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া কালিঘাট, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির নরসিংটিলা নীচ পাড়া,্র শ্রী শ্রী মহাপ্রভু মন্দির লালাদিঘীর পার, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির সাগরদিঘীরপার, শ্রী শ্রী গোপীনাথ জীউর আখড়া মাছিমপুর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির বড় বাজার, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সুবিদ বাজার, শ্রী শ্রী মহাপ্রভু জীউর আখড়া লামাবাজার, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির দক্ষিণ কাছ, শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া জিন্দাবাজার, নিম্বার্ক আশ্রম মির্জাজাঙ্গাল, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির লালদিঘীর পার, শ্রী শ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির।

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 