গাজীপুরে জাকের পার্টির উদ্যোগে ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায়
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরে জাকের পার্টির উদ্যোগে ঈদুল ফিতরের মহা জামাত সকাল ১০টায় টঙ্গীর নদীবন্দর মিরাশপাড়া “মসজিদে খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্স” এবং শ্রীপুরের রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত ঈদুল ফিতরের মহা জামাতে সকল জাকেরান আশেকান ও ধর্মপ্রাণ মোমিন মুসলমানদের যথাসময়ে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নামাজের আগে সেমাই, মিষ্টান্ন এবং নামাজের পরে তবারক খাওয়ানো হবে বলে আয়োজকরা ২২ জুন বৃহস্পতিবার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)কে জানিয়েছেন।
আয়োজকরা আরো জানান, বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী’র (কুদ্দুছা ছেরহুল আজিজ) উত্তরাধিকার পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর অনুমতিক্রমে সকাল ১০টায় একযোগে ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ও ঢাকার বনানী দরবার শরীফসহ সারাদেশে ১১৪টি স্থানে ঈদুল ফিতরের মহা জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের 