News Bangla 24 BD | ঝিনাইদহ পৌর মেয়র প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ - News Bangla 24 BD
News Head
 বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’

ঝিনাইদহ পৌর মেয়র প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ


ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টুর ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এইড কমপ্লেক্স ভবনে প্রতিবন্ধীদের সংগঠন ‘একতা উন্নয়ন সংগঠন’ এর ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, এইড’র নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘একতা উন্নয়ন সংগঠন’র সাধারণ সম্পাদক সুমন পারভেজ। পরিচালনা করেন সাকিব মোহাম্মাদ আল হাসান। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু, কান্নাজড়িত কন্ঠে বলেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কি কষ্ট আমি তা জানি। তাই সমাজের স্তরের মানুষকে এ ধরনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাড়াতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ