News Bangla 24 BD | অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মেয়র, স্থানীয় এমপিসহ বিভিন্ন মহলের ঈদ শুভেচ্ছা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মেয়র, স্থানীয় এমপিসহ বিভিন্ন মহলের ঈদ শুভেচ্ছা


আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মন্ত্রীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ঈদ শুভেচ্ছা জানিয়েছে। এক বিবৃতিতে তারা সর্বমহলের মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির ঈদ শুভেচ্ছা জানান দেশবাসীর প্রতি। শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমার বিগত এক মাস সংযম অবলম্বন করেছি এবং পরিপূর্ণ জীবনযাপনে লিপ্ত ছিলাম। এ চমৎকার পরিবেশে আসন্ন ঈদ-উল-ফিতর খুশির বার্তা নিয়ে এসেছে। সবশেষে অর্থমন্ত্রী ঈদ উদযাপনে সকলের প্রতি আবারো আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যে শান্তি ও শৃংখলা বজায় রেখে সকলে ঈদ উদযাপন করুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সবাই সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপন করুক- সবাইকে ঈদ মোবারক।

অর্থমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটসহ সারা দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। দেশে থাকা সত্তে¡ও সিলেটবাসীর সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, ঈদের ছুটির পরপরই ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হবে, তাই ব্যস্ততার কারণে তিনি সিলেটবাসীর সঙ্গে ঈদ উদযাপনে শরিক হতে পারছেন না।
সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশে থাকলে আমি সাধারণত সিলেটবাসীর সাথে ঈদ উদযাপন করি। কিন্তু, ঈদের ছুটির পরপরই জাতীয় বাজেট পাশের নির্ঘন্ট আছে বলে আমি দেশে থাকা সত্তে¡ও সিলেটে ঈদ উদযাপন করতে পারছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে, সুখে-দুঃখে সবসময় আমি সিলেটবাসীর সাথে আছি এবং থাকব।
তিনি বলেন, সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষের সহাবস্থান এবং পরষ্পর সহযোগিতা ও সহমর্মিতা দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও আইনশৃংখলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সুখ ও স্বাচ্ছন্দ্যে মুসলমানগণ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন করবেন আমি এই কামনা করছি।
এদিকে, ২৫ জুন থেকে শুরু হওয়া সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অর্থমন্ত্রী সিলেটের হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেন এবং তাদের প্রতি শুভেচ্ছা জানান।
অর্থমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ও সুশৃখংলভাবে উদযাপন করতে পারলে সমাজ থেকে অশান্তি বিতাড়িত হবে এবং দেশের উন্নয়ন গতিশীল হবে। সকলের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছাঃ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা ও সর্বস্তরের জনগন সহ সমগ্র সিলেটবাসী, তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক ঈদ শুভেচ্ছা বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বারতা। ধনী ,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী। পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের শুভেচ্ছা ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
আরিফুল হক চৌধুরী বলেনÑঈদের সার্বজনীন আনন্দ সমাজকে সুন্দর ও আলোকিত করার প্রেরণা দেয়। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে চলার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস কঠিন সিয়াম সাধনার পর ঈদ এসেছে মুসলিম মিল­াতে অফুরন্ত খুশি নিয়ে, সেই খুশি সফল হবে ত্যাগের মহিমায় । তিনি বলেনÑঈদের এই আনন্দ হোক আমাদের জন্য সবসময়ের। আমরা এই সুন্দরের, এই আনন্দের প্রার্থনা করি মহান আল­াহর দরবারে। সাবেক মেয়র আরিফ তার বিবৃতিতে নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও উন্নতি কামনা করেছেন।

সাবেক মেয়র কামরান এর ঈদ শুভেচ্ছা ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এক বার্তায় তিনি বলেনÑঈদের সার্বজনীন আনন্দ সমাজকে সুন্দর ও আলোকিত করার প্রেরণা দেয়। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে চলার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস কঠিন সিয়াম সাধনার পর ঈদ এসেছে মুসলিম মিল­াতে অফুরন্ত খুশি নিয়ে, সেই খুশি সফল হবে ত্যাগের মহিমায় । তিনি বলেনÑঈদের এই আনন্দ হোক আমাদের জন্য সবসময়ের। আমরা এই সুন্দরের, এই আনন্দের প্রার্থনা করি মহান আল­াহর দরবারে। সাবেক মেয়র কামরান তার বিবৃতিতে নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও উন্নতি কামনা করেছেন।

সিলেট মহানগর জামায়াতের ঈদ শুভেচ্ছা ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। ঈদ মোবারক। শনিবার যৌথ শুভেচ্ছা বাণীতে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ বলেন,এক মাস সিয়াম সাধনা শেষে খুশির সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো একমাস সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল­াহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। রমযানের দাবি হলো দেশে একটি তাকওয়াভিত্তিক ইসলামী সমাজ কায়েম করা। রাসূল (সা.) এবং খোলাফায়ে রাশেদীনের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবস্থার আদলে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই মানুষ সেখানে সত্যিকারভাবে ঈদের আনন্দ উপভোগ করতে সক্ষম হবে। তারা বলেন, দেশবাসী এমনি এক সময়ে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন সারাবিশ্বে অশান্তি বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে মুসলমানদের উপর হামলা জুলুম। আমাদের দেশের জনগণ গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চরম দুর্ভোগের মধ্যে কালাতিপাত করছে। সরকার অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় পরিপূর্ণ আনন্দের সাথে ঈদুল ফিতর উদযাপন করা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমেই জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলাদেশসহ সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই ইসলামী সমাজ কায়েমের জন্য প্রচেষ্টা চালানো আমাদের সকলের কর্তব্য। রাসূলে করিম হযরত মুহাম্মদ (সা.) এবং খোলাফায়ে রাশেদীনের আদলে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের অঙ্গীকারের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য তারা সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইলিয়াস আলীর পরিবারের ঈদ শুভেচ্ছা ঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক স¤পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা বেগম তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর ও সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছে।
শনিবার এক বার্তায় তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি তিনি জননেতা এম ইলিয়াস আলীর জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, জননেতা এম ইলিয়াস আলীকে আল¬াহ যেন জনতার মাঝে ফিরিয়ে দেন।

ইয়াহইয়া চৌধুরী এমপির ঈদ শুভেচ্ছা ঃ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া সিলেটসহ দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিগত একটি বছর অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে কেটেছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী ,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা রইল। পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এমপি কেয়া চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঃ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট-হবিগঞ্জের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সিলেটসহ দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিগত একটি বছর অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে কেটেছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী ,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা রইল। সবাইকে ঈদ মোবারক।

খন্দকার আব্দুল মুক্তাদির আহমদ এর ঈদ শুভেচ্ছা ঃ
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট-১, সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্থরের জনতার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা বিশিষ্ট শিল্পপ্রতি খন্দকার আব্দুল মুক্তাদির আহমদ।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন তথা সিলেটবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে ঈদ ইসলামী আদর্শ ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত একটি জাতীয় উৎসব। আনন্দ উৎসবের মাধ্যমে মহান আল­াহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার কাছে আত্মসমর্পণ এর উদ্দেশ্য। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।

প্যানেল মেয়র কয়েস লোদীর ঈদ শুভেচ্ছা ঃ
একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট নগরীর সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় দেশের আধ্যাÍিক রাজধানী খ্যাত পুন্যভুমি সিলেট মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আÍশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের সহযোগিতায় বিত্তবানদের হাত প্রসারিত করার মাধ্যমে ঈদ আনন্দে সবাইকে শামিল করা সম্ভব। সকল ভেদাভেদ ভুলে ঈদে আমরা সবাই পর¯পরের আপন থেকে আরো আপন হয়ে যাই। ফলে সামাজিক ও ভ্রাতৃত্বভোধের বন্ধন অটুট ও সুদৃঢ় হয়। ঈদুল ফিতরের এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যান নিশ্চিত করা সম্ভব। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।

আবুল কাহের চৌধুরী শামীম এর ঈদ শুভেচ্ছা ঃ
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট তথা সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে সংযম ও আÍশুদ্ধি অনুশীলনের পর পবিত্র ঈদুল ফিতর ধনী-দরিদ্র নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে আরো ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করে, গড়ে তোলে সকলের মধ্যে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন।

আলী আহমদ ঈদ শুভেচ্ছা :
বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট তথা দেশ-বিদেশের সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

ইনাম আহমেদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা :
প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ইনাম আহমদ চৌধুরী পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শফিকুর রহমান চৌধুরী ঈদ শুভেচ্ছা :
সিলেট-২ বিশ্বনাথ ও বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শফিকুর রহমান চৌধুরী পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ ও সমগ্র সিলেটবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলেন- দীর্ঘ একমাস রোজার শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ ঘরে যেনো আনন্দের বার্তা নিয়ে আসে তিনি এই কামনা করেন।

আসাদ উদ্দিন আহমদ ঈদ শুভেচ্ছা :
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনগণ ও সমগ্র সিলেটবাসী কে আন্তরিক শুভেচ্ছা। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ ঘরে যেনো আনন্দের বার্তা নিয়ে আসে তিনি এই কামনা করেন।

দিলদার হোসেন সেলিমের ঈদ শুভেচ্ছা :
সিলেট-৪ জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ ও সমগ্র সিলেটবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলেন- দীর্ঘ একমাস রোজার শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ ঘরে যেনো আনন্দের বার্তা নিয়ে আসে তিনি এই কামনা করেন।

কলিম উদ্দিন মিলন এর ঈদ শুভেচ্ছা :
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক-দোয়ারাবাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদ সবার জন্য বয়ে আনুক শান্তির ও সম্মৃদ্ধি।

আলহাজ্ব আশফাক আহমদ এর ঈদের শুভেচ্ছাঃ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ সিলেট সদর উপজেলাবাসীসহ সমগ্র দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমার বিগত এক মাস সংযম অবলম্বন করেছি এবং পরিপূর্ণ জীবনযাপনে লিপ্ত ছিলাম। এ চমৎকার পরিবেশে আসন্ন ঈদ-উল-ফিতর খুশির বার্তা নিয়ে এসেছে।
সদর উপজেলা চেয়ারম্যান ঈদ উদযাপনে সকলের প্রতি আবারো আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সকলের জীবন মঙ্গলময় হোক। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যে শান্তি ও শৃংখলা বজায় রেখে সকলে ঈদ উদযাপন করুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সবাই সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপন করুক- সবাইকে ঈদ মোবারক।

এডভোকেট লুৎফুর রহমান এর ঈদ শুভেচ্ছা :
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণ ও সমগ্র সিলেটবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নাসিম হোসাইন এর শুভেচ্ছা :
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট নগরবাসীসহ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদ সবার জন্য বয়ে আনুক শান্তির ও সম্মৃদ্ধি।

বদরুজ্জামান সেলিম এর ঈদ শুভেচ্ছা :
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনগণ ও সমগ্র সিলেটবাসী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলেন- দীর্ঘ একমাস রোজার শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ ঘরে যেনো আনন্দের বার্তা নিয়ে আসে তিনি এই কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ