ওসমানীনগরে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু
সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে রিছনা বেগম (২৭) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল দশটার দিকে উপজেলার সাদীপুর ইউপির সম্মানপুর গ্রামের নিজ পুকুরে রিছনা বেগমের লাশ পাওয়া যায়। মৃত রিছনা বেগম উপজেলার সাদীপুর ইউপির সম্মানপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রী। তার সাত বছরের একটি কন্যা ও তিন বছরের একটি ছেলে রযেছে।
পুলিশ ও রিছনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মৃগী রোগী রিছনা বেগম সম্মানপুরস্থ বাড়ির পুকুরে বাসন ধুইতে যান। এক পর্যায়ে মৃগী রোগ উঠলে রিছনা পানিতে পরে মারা যান। সকাল দশটার দিকে ময়না মিয়ার বড় বোন পুকুর ঘাটে প্লেইট ধুইতে গিয়ে পানিতে রিছনার মৃত দেহ ভাসতে দেখতে পান। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ রিছনা বেগমের লাশ উদ্ধার করে।
ময়না মিয়ার বড় বোন ছুরেতুন বেগম বলেন, আমার ভাইয়ের বৌ রিছনা দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভুগছিল। শনিবার সকালে সে পানিতে ডুবে মারা গেছে।
ওসমানীনগর থানার এস আই মুহবুর রহমান গৃহবধু রিছনা পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত 