আজ ২৮ রমজান। আগামীকালই নির্ধারিত হবে ঈদের দিন। চাঁদ দেখা সাপেক্ষে দু-একদিনের মধ্যেই উদযাপিত হবে ঈদুল ফিতর। মাসব্যাপী কষ্ট করে যারা আল্লাহর হুকুম পালনে দিনের বেলায় পানাহার ও স্ত্রী সম্ভোগ ত্যাগ করেছেন, তাদের জন্য রমজান মাসের শেষে শাওয়াল মাসের শুরুতে আল্লাহ তাআলা ঈদের আনন্দ দিয়েছেন। রোজা পালনকারীর জন্য ঈদের আনন্দ ও উৎসব প্রসঙ্গ সংক্ষেপে তুলে ধরা হলো-
ঈদের পরিচয়
‘ঈদ’ আরবি শব্দ। যার অর্থ হলো-ফিরে আসা। ঈদ যেহেতু আনন্দের বার্তা নিয়ে মুসলমানের দ্বারে দ্বারে বার বার ফিরে আসে, সঙ্গত কারণেই এ আনন্দকে ঈদ হিসেবে নামকরণ করা হয়েছে। তাই রোজাদার মুসলমান মাসব্যাপী রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম তারিখ আল্লাহ তাআলার হুকুম পালনে ঈদ বা আনন্দ উদযাপন করে থাকে।
মানুষের মাঝে এ ঈদ প্রতি বছর দু’বার আসে। রমজানেরর ঈদকে ঈদ-উল-ফিতর বা রোজার ঈদ, আর কুরবানির ঈদকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলেই আমরা জানি।
ঈদুল ফিতর দ্বারা এ দিবসের নাম রাখার তাৎপর্য হলো আল্লাহ তাআলা এ দিনে তার রোজাদার বান্দাদের নিয়ামত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করেন এবং তার ইহসানের দৃষ্টি বার বার দান করেন। কেননা মুমিন বান্দা আল্লাহর নির্দেশে রমজানে পানাহার ত্যাগ করেছেন আবার রমজানের পর তারই পানাহারের আদেশ পালন করে থাকেন।
প্রাক ইসলামী যুগে মদিনার আনন্দানুষ্ঠান
হাদীসে এসেছে- ‘রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, তখন মদিনায় দুটো দিবস ছিল; যে দিবসে তারা (মদিনার লোকজন) খেলাধুলা করতো।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 