News Bangla 24 BD | সিলেট মহানগর পুলিশকে সহযোগিতার আহবান - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আন্তরিক সহযোগিতার আহবান জানিয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনারের পক্ষে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানান।
বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদ-উল-ফিতরে সিলেট নগরবাসীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যক্তি ও সম্পদের নিরাপত্তায় নিম্নে উল্লেখিত পরামর্শ মেনে চলার আহবান জানানো হয়:
ঈদগাহ্ এর মাঠের নিরাপত্তা :
১. ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সতর্ক থাকুন, ২.ঈদের জামাতের সময় অপরিচিত/দুস্কৃতিকারী কেউ যেন বাসায় প্রবেশ না করে তা নিশ্চিত করুন, ৩. অপরিচিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাদ্য গ্রহণে সর্তক থাকুন, ৪. ঈদের জামাতের আশেপাশে ও ফুটপাতে ডাব কিংবা বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সতর্ক থাকুন, ৫. ঈদ উপলক্ষ্যে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন, ৬। ঈদগাহ্ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তুু না নেওয়ার জন্য সকলকে নিরুৎসাহিত করা হলো,৭. নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে ঈদগাহ্ মাঠের প্রবেশ ও বাহির পথে নজরদারী রাখার ব্যবস্থা করতে হবে, ৮. ঈদগাহ্ মাঠের যানযট নিসরন কল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ মাঠ হতে দূরে পার্কিং এর জায়গায় রাখুন এবং প্রয়োজনে তালাবদ্ধ করুন, ৯. প্রয়োজনে থানা পুলিশের সহযোগিতা গ্রহন করুন।
বাসা/বাড়ির নিরাপত্তা :
১. ঈদ উপলক্ষ্যে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে আপনার বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন, ২. আপনার বাসা/অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন, ৩. দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন, ৪. মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন, ৫. বাসায় গেট দরজা খোলা রেখে বা দরজা খোলা রেখে ঈদের নামাজ পড়তে যাবেন না।
মার্কেট, শপিং মল, কার পার্কিং ও ব্যাংক লেনদেন বিষয়ে নিরাপত্তা :
১. দোকান মালিকগন মার্কেট/শপিং মলে কোন নগদ অর্থ রাখবেন না, ২. মার্কেট/শপিং মল ত্যাগের পূর্বে অবশ্যই নিশ্চিত হোন যে, আপনার প্রতিষ্ঠান যথাযথভাবে তালাবদ্ধ করা হয়েছে, ৩. স্বর্ণের দোকান, ব্যাংক, বীমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান হলে সিসিটিভি এবং এলার্ম স্কিম ব্যবহার করুন এবং নিশ্চিত হোন তা সক্রিয় রয়েছে, ৪. ব্যাংক থেকে উত্তোলন এবং টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন। প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নিন, ৫. মার্কেট/শপিং মলে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর বিশ্বস্থতা সম্পর্কে নিশ্চিত হোন, ৬. মার্কেট/শপিং মলের সকল চাবি নিজের কাছে রাখুন, ৭. গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন, ৮. মার্কেট কিংবা বিপণি বিতানে গমনের সময় দামি অলংকারাদি ব্যবহার থেকে বিরত থাকুন, ৯. পকেটমার, ছিনতাইকারী, প্রতারক ও দুস্কৃতিকারী হতে সাবধান হোন, ১০. মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন, ১১. মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিং মলের বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে নিজেদের জেনারেটর ব্যবহারে অধিক তৎপর হোন।
রাস্তা/যাত্রাপথে নিরাপত্তা :
১. নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে টহল পুলিশের সহায়তা নিন। ২. রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। ৩. রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। ৪. রাস্তায় বাস/ট্রেন/লঞ্চ টার্মিনালের সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না। ৫. রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু খাবেন না। ৬. যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সতর্কতা অবলম্বন করুন। ৭. মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। ৮. ট্যাক্সি/অটোরিক্স্রা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন, ৯. যাত্রী সাধারন কে ট্রাকে করে ঈদ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হল।

যানজট নিরসনে ট্রাফিক সচেতনতা:
১. ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। ২. নির্দিষ্ট লেনে গাড়ি চালান। ৩. রাস্তার বিপরীত দিকে গাড়ি চালাবেন না। ৪. যত্রতত্র বাস ও সিএনজি থামাবেন না। ৫. যত্রতত্র গাড়ি ও সিএনজি পার্কিং করবেন না। ৬. প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করবেন না। ৭. হেলমেট পরিধান করে মটর সাইকেল চালান। ৮. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।

জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন:
পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা)
০১৭১৩৩৭৪৩৭৫
০১৯৯৫১০০১০০
০৮২১-৭১৬৯৬৮
ট্রাফিক কন্ট্রোল রুম
০৮২১-৭১৮০২৮
ডিবি কন্ট্রোল রুম
০৮২১-৭২০০৬৬

ওসি, কোতয়ালি-০১৭১৩৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২
ওসি, এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮
ওসি, শাহপরান(র)-০১৭১৩৩৭৪৩১০
ওসি, মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রনে নগরবাসীর সর্বত্মাক সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ