News Bangla 24 BD | চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর


বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সোমবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের অন্যতম জাতীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভা হতে এ ঘোষণা দেয়া হয়।

আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের ঘরে ঘরে আনন্দের বন্যা বইছে। চাঁদ দেখার অপেক্ষায় ছিল একমাস সিয়াম সাধনায় মগ্ন মুসলমানেরা। চাঁদ দেখা যাওয়ায় তারা খুশি।

এখন ঈদ জামাতে নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে গ্রহণ করা সকল ঈদ জামাতের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ প্রস্তুতকারী সংশ্লিষ্টরা বলছেন, লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবে। এখানে নারীদের জন্যও আলাদা নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত হবে। তবে, আবহাওয়া খারাপ হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমের জামাতই ঈদের প্রধান জামাত হবে বলে জানিয়েছেন ধর্মসচিব মো. আব্দুল জলিল।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ