গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের নাগদা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, ভোগড়া বাইপাস মোড় থেকে নারায়ণগঞ্জের গাউসিয়াগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪১) ও অজ্ঞাত পরিচয়ের পুরুষ (৪০) নিহত হন।
গুরুত্বর আহত তিনজনকে টঙ্গীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 